চট্টগ্রাম: শিল্প গ্রুপ এসএ ফ্যামিলির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এসএ ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান পার্থ প্রতীম নাহা, কর্মকর্তা রায়হানুল ইসলাম, মতিউর রহমান সম্রাট, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, আল হামিম ইন্সটিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, তাওহিদুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওমর ফারুক, ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম জাহিদ, একাউন্টস বিভাগের শাহীন উদ্দিন, কায়সার হামিদ।
সভায় মুহাম্মদ শাহ আলম বলেন, ‘কর্ম ক্ষেত্রে আন্তরিক না হলে ব্যক্তি হিসেবে সফল হওয়া যায় না। ধনী হওয়ার চেয়ে ব্যক্তিত্ববান হওয়া জরুরী। কর্ম ক্ষেত্রে কেউ কর্মকর্তা, কেউ কর্মচারী। কিন্তু, এসএ ফ্যামিলির ক্ষেত্রে সবাই একই পরিবারের সদস্য। পরিবার, সমাজ তথা দেশকে বদলে দিতে হলে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’




