চট্টগ্রাম: বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের অভিষেক অনুষ্ঠান শনিবার (১৪ জানুয়ারি) বিকার চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এমপি।
উদ্বোধক করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা থাকবেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহ আলম। অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার রঞ্জু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সৈয়দ আবদুর রহিম।
অভিষেক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক আবু তাহের তালকুদার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রেস বার্তা




